৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:০৭ পিএম BDST banglanew24
12 Sep 2012   05:52:33 PM   Wednesday BdST
E-mail this

আদমব্যাপারি ছাড়াই জনশক্তি নেবে মালয়েশিয়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদমব্যাপারি ছাড়াই জনশক্তি নেবে মালয়েশিয়া
ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দালালের মাধ্যমে জনশক্তি নিতে মালয়েশিয়া আগ্রহী নয় বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি ড. এস সুব্রাহ্মনিয়াম।

তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কোনো রিক্রুটমেন্ট এজেন্টের (দালাল) মাধ্যমে জনশক্তি নিতে আগ্রহী নয়। সরকারের মাধ্যমেই নিতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চ‍ূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে। আজ এর প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাবনা কেবিনেটে আলোচনা কর‍া হবে।”  

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, “রিক্রুমেন্ট এজেন্সির মাধ্যমে শ্রমশক্তি রফতানিতে শ্রমিকদের খরচ অনেক বেড়ে যায়। এজন্য মালয়েশিয়া সরকার দালালদের মাধ্যমে জনশক্তি নিতে চায় না। তারা এমনভ‍াবে জনশক্তি নিতে চায়, যাতে তিন মাসের মধ্যে একজন শ্রমিকের প্লেনভাড়াসহ আনুসাঙ্গিক খরচ উঠে আসে।”

বুধবার এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান দুই মন্ত্রী।


বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
টিএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান