৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:১৪ এএম BDST banglanew24
03 Aug 2012   03:41:11 PM   Friday BdST
E-mail this

মামলা-অভিযোগ গঠনের প্রতিবাদে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ রোববার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মামলা-অভিযোগ গঠনের প্রতিবাদে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ রোববার

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযোগ গঠন এবং বিচার বিভাগের ওপর সরকারের নির্লজ্জ হস্তক্ষেপের প্রতিবাদে আগামী রোববার ৫ আগস্ট ঢাকায় এবং সোমবার ৬ আগস্ট দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১১টায় ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার বিক্ষোভ সমাবেশ রোববার সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম্মদ আবদুল কাদের, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনপিপির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ইসলামিক পার্র্ঢির মহাসচিব এম এ রশিদ প্রধান, বিজেপির প্রেসিডিয়াম সদস্য খন্দকার সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, কল্যাণ পার্টির মহাসচিব আঃ মালেক চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভ‚ঁইয়া, এনডিপির  মহাসচিব আলমগীর মজুমদার এবং বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, আগস্ট ০৩, ২০১২
এমএম/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান