পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত সোয়া ৮টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব নাইন’।
মাহফুজুর রহমানের পরিচালনায় এতে অংশ নিয়েছেন ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, পিলু খান, কাজী হাবলু, তানিম ও নকীব খান।
৮০ ও ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ডের গান নিয়ে জ্যামিং এবং আড্ডা চলবে এ অনুষ্ঠানে।
পিলু খান বাংলানিউজকে জানান, ‘আমি, নকীব খান ও বাপ্পা প্রত্যেকে ২টি করে গান করেছি ও বাকিরা বাদ্যযন্ত্র বাজিয়েছেন। সেই সঙ্গে আড্ডা। আশা করি আমাদের পুরনো ও নতুন গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর