১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:০২ এএম BDST banglanew24
21 Dec 2012   08:48:59 PM   Friday BdST
E-mail this

ক্যাটরিনা হতে পারেন সেরা অভিনেত্রী-২০১২


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্যাটরিনা হতে পারেন সেরা অভিনেত্রী-২০১২

এই বছরটা ভালই কাটলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এ বছর দুই সুপারহিরো সালমান খান ও শাহরুখ খান এর সাথে করা ‘এক থা টাইগার’ এবং ‘জাব তাক হ্যায় জান’ সুপারহিট হয়েছে।

এখন আরও এক খানের (আমির খান) সাথে জুটি বেধে শুটিং করছেন ক্যাটরিনা। বোঝাই যাচ্ছে নতুন বছর খুব জমকালোভাবেই শুরু করতে চান বলিউডের এই অভিনেত্রী।
 
২০১৩ সালের বেশ কয়েকটি স্টেজ শো’তে পারফর্ম করবেন তিনি। সবগুলোই অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে পারফর্ম করে ক্যাটরিনা প্রায় দশ কোটি রুপি পাবেন বলে জানা গেছে।

ক্যাটরিনার এই বর্তমান মূল্য এবং জনপ্রিয়তার প্রধান কারণ হল তার এই বছরের সুপারহিট ‘এক থা টাইগার’ এবং ‘জাব তাক হ্যায় জান’ সিনেমা।

জানা গেছে এই শো গুলোতে তিনি চিকনি চামেলি এবং ইশক সাভা গানে পারফর্ম করবেন। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার ক্যাটরিনার হাতেই যাবে।

সূত্র: মিড ডে

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমকে/একেএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান