৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১৩ এএম BDST banglanew24
31 May 2012   05:46:34 PM   Thursday BdST
E-mail this

ফিলিপাইনের পাঠ্যবই ছাপা হলো বসুন্ধরার প্রেসে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফিলিপাইনের পাঠ্যবই ছাপা হলো বসুন্ধরার প্রেসে

ঢাকা: বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছাপাখানায় (প্রেস) ফিলিপাইন শিক্ষাবোর্ডের পাঠ্যবই ছাপানো হয়েছে।

ফিলিপাইনের শিক্ষাবোর্ডের গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর গণিতের এসব পাঠ্যবই ছাপানো শেষে বৃহস্পতিবার এর চালান হস্তান্তর করা হয়। বসুন্ধরার এ ছাপাখানায় মোট ৯৮ হাজার ৪০০টি পাঠ্যবই ছাপানো হয়েছে।

এদিন বিকেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছাপাখানায় সিঙ্গাপুরভিত্তিক এলকেম প্রাইভেট কোম্পানি লিমিটেডের কাছে বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান এ বইয়ের চালান হস্তান্তর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রেস ইউনিট প্রধান লে. কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘তৃতীয় কোনো দেশ যখন অন্য দেশে কাজ করতে যায় তখন আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে সবোর্চ্চ মান ও কম খরচের বিষয়টি নিশ্চিত করে চুক্তিবদ্ধ হয়। এক্ষেত্রে বসুন্ধরা বাইরের দেশের সরকারের পাঠ্যবই ছাপানোর মাধ্যমে দেশে একটা নতুন দিগন্তের শুভ সুচনা করেছে।’
EWMGL
তিনি বলেন, ‘মুদ্রণশিল্পে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার শীর্ষে অবস্থান করছে। অথচ আমাদের সরকার দেশের বাইরে থেকে পাঠ্যবই ছাপিয়ে নিয়ে আসে। বই ছাপানোর কাজ নিজ দেশেই করা সম্ভব। শুধু বসুন্ধরাই নয়, অন্য সব প্রেসও ভালো ছাপার কাজ করছে।’

‘অর্থনৈতিক মন্দার বাজারে এ শিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতি শক্তিশালী করার সুযোগ রয়েছে। দেশের বাইরে এর বাজার সম্প্রসারণ করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকারের পাঠ্যবই ছাপানোর একটা আন্তর্জাতিক টেন্ডারে অংশগ্রহণ করে বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বসুন্ধরা তিন কোটি বই ছাপানোর একটি কাজ পেয়েছে। ১০০ কোটি টাকার এ কাজটির ওয়ার্ক পারমিট পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘ইস্ট ওয়েস্ট মিডিয়ার দৈনিক পাঁচ লাখ বই ছাপানোর ক্ষমতা রয়েছে। দেশের সবচেয়ে বেশি শ্রমিক সংখ্যা এবং সবোর্চ্চ উৎপাদন ক্ষমতার সঙ্গে সঙ্গে এ ছাপাখানায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সংখ্যক বই ছাপানোর ক্ষমতা রয়েছে আমাদের।’

‘এ কারণেই এক মাস মেয়াদী চুক্তি করা হলেও মাত্র ২০ দিনের মাথায় আমরা চালান হস্তান্তর করছি।’

তিনি বলেন, ‘এসব বই ছাপাতে ব্যবহার করা হয়েছে বসুন্ধরা পেপার মিলসের বিশ্বমানের কাগজ। এরই মধ্যে বসুন্ধরা পেপার মিলসের বিভিন্ন ধরনের কাগজ দেশের চাহিদা মিটিয়ে আরব আমিরাত, শ্রীলঙ্কা, ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমইউএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

 জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান