৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৫৬ পিএম BDST banglanew24
18 May 2012   05:11:06 PM   Friday BdST
E-mail this

আবারও যৌতুক: রংপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: আবারও যৌতুকের ঘটনায় প্রাণ গেলো এক নারীর। রংপুরে পাষণ্ড এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

এ ঘটনার পর থেকেই রফিকুল পলাতক রয়েছে।

পুলিশ জানায়, শহরের আজিজনগর কলোনীর রফিকুল ইসলাম যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায় মারপিট করত। বৃহস্পতিবার রাতে বাবার বাড়ি থেকে যৌতুকের ১ লাখ টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে রফিকুল তার স্ত্রী খায়রুন বেগমকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তার মৃত্যু হলে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

শুক্রবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ অভিযুক্ত রফিকুলকে এখনো গ্রেফতার করতে পারেনি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, যৌতুকের টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

পুলিশ হত্যাকারী রফিকুলকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৮, ২০১২
প্রতিবেদন: সাজ্জাদ হোসেন বাপ্পী / সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান