৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:৪৭ এএম BDST banglanew24
16 Aug 2012   02:26:52 PM   Thursday BdST
E-mail this

আমদানি-রফতানি: ঈদের ছুটিতে শনিবার পর্যন্ত বন্দর খোলা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমদানি-রফতানি: ঈদের ছুটিতে শনিবার পর্যন্ত বন্দর খোলা

ঢাকা : ঈদের দীর্ঘ ছুটিতে (৭দিন) দেশের আমদানি-রফতানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে না। এজন্য এরইমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক।
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে লেনদেনের সুবিধার্থে বৃহস্পতিবার ছুটির দিনেও সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ বিভিন্ন শিল্পাঞ্চল (সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ) এবং খুলনা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট তফসিলী ব্যাংকের শাখাগুলো  খোলা রাখা হয়েছিল। এছাড়া আগামী শনিবারও (১৮ আগস্ট) তফসিলি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ বা  সুনির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রতিবছরই দুই ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য ঈদের ছুটি শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

মন্ত্রণালয় সূত্রমতে, আমদানির দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। কারণ, এ সময়টি বিবেচনায় রেখে আগে থেকেই প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়ে থাকে। আর এ সময়ে যারা এলসি (ঋণপত্র) খোলেন এ বিষয়ে তারাও অবগত। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে এসে পৌছুলে বিশেষ ব্যবস্থায় পণ্য খালাস করা কোনো সমস্যা নয়।  
 
সূত্রমতে, ঈদের ছুটিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় মূলত: দেশের রফতানি খাত যাতে (বিশেষত তৈরি পোশাক শিল্প) ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে। সময়মতো তৈরি পোশাক জাহাজীকরণের লক্ষ্যে এরইমধ্যেই নৌ-পরিহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে।

ওই নির্দেশ অনুযায়ী, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের যেসব রফতানি কন্টেইনার আগামী শনিবারের  (১৮ আগস্ট) মধ্যে চট্টগ্রামে পৌঁছুবে, সেগুলো ঈদের ছুটির দিনগুলোতে (১৮ আগস্ট পর্যন্ত) জাহাজীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিএমইএ’র মহাসচিব এহসান-উল-ফাত্তাহ বাংলানিউজকে বলেন, “দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের রফতানি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রতিবারই ঈদের ছুটিতে বিশেষ ব্যবস্থায় কাস্টমস ও বন্দর সেবা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানায় বিজিএমইএ। এবারও পোশাক শিল্পের যেসব রফতানি কন্টেইনার আগামী ১৮ আগস্টের মধ্যে চট্টগ্রামে পৌঁছুবে, সেগুলো ঈদ-উল-ফিতর-এর আগে জাহাজীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছিল। বিজিএমইএ’র এ অনুরোধ সরকার রেখেছে।”

বাংলাদেশ সময় : ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এসআর / সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান