১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৪৪ পিএম BDST banglanew24
23 Apr 2012   02:05:39 PM   Monday BdST
E-mail this

হবিগঞ্জে শান্তিপূর্ণ হরতাল, ছাত্রদল নেতা আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে বিএনপি’র ডাকা  সোমবারের হরতাল হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে।

দুপুর ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলায় পিকেটিংকালে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সহ-সভাপতি কাউছার আহমেদকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ বাংলানিউজকে জানান, ছাত্রদল নেতা কাউছার আহমেদ শান্তিপূর্ণভাবে পিকেটিংকালে পুলিশ বিনা কারণে তাকে আটক করেছে।

এদিকে, সোমবারের হরতালে পিকেটারদের উপস্থিতি কম ছিল। সকাল ১১টার পর থেকে শহরে রিক্সাসহ অন্যান্য যান স্বাভাবিকভাবে চলছে। তবে দূরপাল্লার কোনো যান চলাচল করছে না।

শহরের শায়েস্তানগর পয়েন্টে পিকেটিংয়ে অংশ নেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল ও জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।

চৌধুরী বাজার খোয়াই মুখ ও কিবরিয়া ব্রীজ পয়েন্টে পিকেটিংয়ে অংশ নেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহমুদুর রহমান আবদাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, সমবায় বিষয়ক সম্পাদক এস এম বজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ছগির আহমেদ সাজ্জাদ, জেলা ওলামা দল সভাপতি ক্বারী কবির হোসেন, বিএনপি নেত্রী অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন প্রমুখ।

এ ছাড়া জেলার নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, লাখাই, বানিয়াচং ও মাধবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার পুলিশ-বিএনপি সংঘর্ষের পর বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের আতংকে বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

প্রতিবেদন: জিয়া উদ্দিন দুলাল /সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান