ঢাকা: সিটিসেল প্রিমিয়ার বিভাগ বাস্কেটবল লিগে শনিবার হরনেটস স্পোর্টিং ক্লাব জিতেছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে হরনেটস ৯৪-৩৬ পয়েন্টে হারিয়েছে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ীরা ৪৫-১৭ পয়েন্টে এগিয়ে ছিলো। হরনেটসের মিরাজ ১৭ ও হামিদুর ১৫ পয়েন্ট এবং মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবের রাজিব ও আরকো প্রত্যেকে ১০ পয়েন্ট স্কোর করেন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর