৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:০৭ পিএম BDST banglanew24
09 Jul 2012   08:12:55 PM   Monday BdST
E-mail this

মিসরে মুখোমুখি অবস্থানে প্রেসিডেন্ট-সুপ্রিমকোর্ট


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিসরে মুখোমুখি অবস্থানে প্রেসিডেন্ট-সুপ্রিমকোর্ট

ঢাকা: মিসরে নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার ইস্যুতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং সুপ্রিমকোর্ট এবার মুখোমুখি অবস্থান নিয়েছেন। গত রোববার প্রেসিডেন্টের সংসদ পুনর্জীবিত করার নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত।

সোমবার সুপ্রিমকোর্ট বলেছে, গত মাসে সংসদ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া তাদের রায় অবশ্যই বহাল থাকবে।

এদিকে প্রেসিডেন্ট মুরসির ডিক্রি জারির পর পার্লামেন্টের স্পিকার সাদ আল কাতানি আগামী মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন ডেকে সব সাংসদদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাংসদদের প্রবেশের অনুমতি দিয়ে সংসদের বাইরে মোতায়েন সেনা সদস্যদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার প্রেসিডেন্ট মুরসি বলেন, “নতুন নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত সংসদ কার্যকর রাখা উচিৎ।” ডিক্রিতে প্রেসিডেন্ট  আরো বলেছেন, “নতুন সংবিধান গণভোটের মাধ্যমে পাস হওয়ার পর ৬০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

গত বছরের ফেব্রুয়ারিতে গণবিক্ষোভের মুখে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম সংসদে মুসলিম ব্রাদারহুড বেশিরভাগ আসন পায়। প্রেসিডেন্ট মুরসিও এই সংগঠনের নেতা।

গত মাসে কিছু নির্বাচিত সাংসদকে অবৈধ ঘোষণা করে পুরো সংবিধানই ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে রায় দেয় সুপ্রিমকোর্ট। পরে ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (এসিএএফ) সাংসদদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করে।

রোববার প্রেসিডেন্ট সংসদ পুনর্জীবিত করার নির্দেশ দানের প্রতিক্রিয়ায় মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালদ সোমবার বৈঠক করে। বৈঠক শেষে আদালত বলে, তাদের রায় এবং পরবর্তী সিদ্ধান্ত “চূড়ান্ত এবং এ রায় আপিল অযোগ্য”।

এর আগে রোববার প্রেসিডেন্টের নির্দেশের পর সুপ্রিম কাউন্সিল জরুরি বৈঠকে বসে। এর ধারাবাহিকতায় সোমবার ক্ষমতাসীন জেনারেলদের পক্ষেই অবস্থান নিল সর্বোচ্চ আদালত।

মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এ প্রথম প্রেসিডেন্টের আদেশকে মোটাদাগে বিচারবিভাগ এবং সেনা বাহিনীর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য প্রেসিডেন্ট মুরসি এবং মিলিটারি সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির মধ্যে আপাত দ্বন্দ্ব স্পষ্ট হলেও সোমবার তারা সামরিক ক্যাডেটদের স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ  দিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান