১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:১০ এএম BDST banglanew24
29 May 2012   09:31:11 PM   Tuesday BdST
E-mail this

বগুড়ায় সেবিকা খুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা শহরে বন্ধুর সঙ্গে বেড়াতে এসে খুন হয়েছেন হোসনে আরা (৩২) নামে এক সেবিকা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উলিপুরেরি একটি বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অভিযোগ উঠেছে, তার সঙ্গে আসা ছেলে বন্ধুই ধর্ষণের পর তাকে খুন করে পালিয়েছেন।

নিহত হোসনে আরা পাবনা সদর উপজেলার ডাউডংগা গ্রামের আশরাফুল হকের স্ত্রী। তিনি পাবনা মানসিক হাসপাতালের সেবিকা ছিলেন।

এবিষয়ে শেরপুর থানার পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, হোসনে আরাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া তা নিশ্চিত করা যাচ্ছে না।

ওসি আরও জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোমবার রাত ৯টার দিকে হোসনে আরা ওই বাড়ির মালিক শাহাদৎ হোসেনের স্ত্রী তাহেরা বেগম বন্যার কাছে অজ্ঞাতপরিচয় ওই যুবককে (২৬) স্বামী পরিচয় দিয়ে তার বাসায় একরাত থাকতে চান। বন্যা তাদের থাকতে দেন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে বন্যা খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখেন ঘরে কেউ নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে হোসনে আরার লাশ পাওয়া যায়।  

এ বিষয়ে দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান