৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
29 Nov 2012   11:14:49 PM   Thursday BdST
E-mail this

দুই বৈমানিককে বরখাস্তের জের

বিমানের পরিচালককে বাপা থেকে বহিস্কার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিমানের পরিচালককে বাপা থেকে বহিস্কার দুই বৈমানিককে বরখাস্তের জের

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন ইশরাতকে বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) থেকে বহিস্কার করা হয়েছে।

বাপা সূত্রে জানা গেছে, মূলত নিয়ম না মেনে বিমানের দুই বৈমানিককে বরখাস্ত করার জের হিসেবেই বিমানের ফ্লাইট অপারেশন পরিচালককে সংগঠন থেকে বহিস্কার করা হলো।

বহিস্কারাদেশ এ সংক্রান্ত চিঠিটি বুধবার রাতে ক্যাপ্টেন ইশরাত হাতে পান। সম্প্রতি বাপার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাপা সূত্রে জানা গেছে।  

এ ব্যাপারে ক্যাপ্টেন ইশরাত বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে। কারণ কোনো ধরনের কারণ দর্শাও নোটিশ না দিয়ে সরাসরি আমার সংগঠনের পদ বাতিল করা হলো।

তিনি জানান, বাপা দেখিয়েছে তারা ১০ নভেম্বরের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আজ এতদিন পর কেন চিঠি দেওয়া হলো।

উল্লেখ্য বাপা হলো বিমান বাংলাদেশের পাইলটদের সংগঠন।

বাংলাদেশ সময়: ২২৫৫ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
আইএইচ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান