বিকিনি গার্ল হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন অলিভিয়া কালপো। এ বছরের মিস ইউএসএ এর মুকুটও পড়েছেন মাথায়। তবে সব কিছুকে ছাপিয়ে ১৯ ডিসেম্বর মিস ইউনিভার্স খেতাবটা জিতে নিলেন অলিভিয়া।
দীর্ঘ ১৫ বছর পর যুক্তরাষ্ট্রের ঘরে মিস ইউনিভার্স এর খেতাব এল। সর্বশেষ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্রুক লি মিস ইউনিভার্স হয়েছিলেন। এবার ৮৮ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এই খেতাব জিতে নেন ২০ বছর বয়সী অলিভিয়া।
১৯ ডিসেম্বর লাস ভেগাসের প্ল্যানেট হলিউড ক্যাসিনোতে ২০১২ সালের মিস ইউনিভার্সের আসর বসেছিল। আর এ আসরে বাজিমাত করে দেন অলিভিয়া। প্রথম রানার আপ হয়েছেন ফিলিপাইনের জেনিন টাগনন, দ্বিতীয় রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার ইরিন সোফিয়া এসার কুইন্টারো।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড এর বাসিন্দা অলিভিয়া। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং স্তন ক্যান্সার সচেতনতায় কাজ করছেন ।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জিআর