৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৪২ পিএম BDST banglanew24
18 Aug 2012   01:10:38 PM   Saturday BdST
E-mail this

কুমিল্লা মিয়ারবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের হেলপার আ. করিম । এ সময়  আহত হয়েছেন আরও  ২৪ যাত্রী।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত করিমের বাড়ি কক্সবাজার জেলায়।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার হোটেল হাইওয়ে ইনের সামনে দুর্ঘটনা ঘটে।
 
এ বিষয়ে মিয়ারবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাবুদ্দিন আহমেদ  বাংলানিউজকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার হোটেল হাইওয়ে ইনের সামনে চট্টগ্রাম থেকে নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার করিম মারা যান। আহত হয় ২৪ জন।  লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান