গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ শনিবার বিকেলে পাচারের সময় একটি গণেশ মূর্তিসহ ২ পাচারকারীকে আটক করেছে।
রংপুর-বগুড়া মহাসড়কের চাপরীগঞ্জ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহন নামের একটি কোচে তল্লাশি চালিয়ে প্রায় ৮ কেজি ওজনের ওই গণেশ মূর্তিটি উদ্ধার করে।
পাচার কাজে জড়িত অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলার খামারধুবনী গ্রামের জিয়া ও পাঁচগাছির আবু তালেব নামে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৬, ২০১২
হেদায়েতুল ইসলাম বাবু / সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর