ঢাকা: নেপাল টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করবে হুয়াওয়ে। জিএসএম প্রযুক্তির টেলিযোগাযোগ সেবার নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করবে প্রতিষ্ঠানটি। এতে নেপাল টেলিকম ৪ দশমিক ৮ মিলিয়ন গ্রাহকের তাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে পারবে।
নেপাল টেলিকম বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে মঙ্গলবার কাঠমান্ডুতে প্রায় ৭ বিলিয়ন রুপির একটি চুক্তিতে সই করেছে।
‘এটি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নেপাল টেলিকমের বৃহৎ প্রকল্প গ্রহণ’- উল্লেখ করে নেপাল টেলিকমের মুখপাত্র সুরেন্দ্র প্রাসাদ থিক বলেন, ৬ দশমিক ৭৫ বিলিয়মন রুপির এ প্রকল্প জিএসএম প্রযুক্তির মোবাইলফোন সেবা দেওয়ার ক্ষেত্রে নেপাল টেলিকমকে বড় ধরনের সহায়তা করবে।
তিনি বলেন, হুয়াওয়ে এখন সর্বাধুনিক প্রযুক্তির অবকাঠামো নির্মাণ করার ক্ষেত্রে দায়বদ্ধ। তারা আগামী দুই বছরের মধ্যে প্রযুক্তি উপকরণ স্থাপন করবে। এরপর নেপাল টেলিকম তাদের গ্রাহক পর্যায়ের কার্যক্রম শুরুর পর আরো ৫ বছর এর দেখশোনা করবে।
নেপাল টেলিকম, নেপাল স্টক এক্সচেঞ্জ’র তালিকাভুক্ত কোম্পানি। নেপালে তাদের মার্কেট শেয়ার রয়েছে ৪৬ শতাংশ।
হুয়াওয়ে ১৯৯৮ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সেই সময় থেকেই কোম্পানিটি বাংলাদেশের সকল টেলিকম অপারেটরকে পরিপূর্ণ সেবা দিয়ে আসছে এবং বর্তমানে দেশের যোগাযোগ প্রযুক্তি খাতে শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুয়েটে নেটওয়ার্কিং উপকরণ প্রদান ও আইপি ট্রেনিং সেন্টার স্থাপন, পক্ষাঘাতগ্রস্থদের পূণর্বাসন কেন্দ্র সিআরপিতে আইটি ল্যাব স্থাপনসহ কোম্পানিটি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর