১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৫৯ পিএম BDST banglanew24
10 Aug 2012   11:28:06 PM   Friday BdST
E-mail this

ধর্মপাশায় বজ্রপাতে ইমামসহ ১৩ জনের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ধর্মপাশায় বজ্রপাতে ইমামসহ ১৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরসতিপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৭ জন আহত  হয়েছেন। এ সময় তারা তারাবীর নামাজ আদায় করছিলেন।

নিহতদের মধ্যে মসজিদের ইমাম রয়েছেন। তার নাম সাহাব উদ্দিন।

অন্যান্য নিহতরা হলেন- মানিক (৫০), গফুর (৬৫), তাহের আলী (৬০), রিপন (২৫), হযরত আলী (২৫), নজরুল (৫৫), নূর ইসলাম (৫৫), মোসলেমিন (২৫), নুরুল ইসলাম(৫০), বাদশা(১৫), আনোয়ার হোসেন(২৫) ও  আব্দুস সালাম(২৯)।

ইউপি চেয়ারম্যান মহসিন আহমদ বাংলানিউজকে জানান, তারাবীর নামাজ পড়ার সময় হঠাৎ বজ্রপাত হলে  এ হতাহতের ঘটনা ঘটে।
 
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) জাফর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে ধর্মপাশা থানা থেকে পুলিশ রওয়ানা দিয়েছে।

সরসতিপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম বাংলানিউজকে জানান, আহত ৬ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে মোবাইল ফোনে ১৩ জন নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান