৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:০৩ এএম BDST banglanew24
19 Jul 2012   05:22:13 PM   Thursday BdST
E-mail this

নায়িকা মাহিয়া মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নায়িকা মাহিয়া মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস

ঢালিউডের নবীন নায়িকা মাহিয়া মাহি। মুক্তির আগেই আলোচনা তৈরি করা ছবি ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয় করছেন তিনি। চঞ্চল প্রকৃতির মাহিয়া মাহিকে দেখলে মনেই হয় না যে, ছাত্রী হিসেবে তিনি এতোটা মেধাবী। সদ্য প্রকাশিত এইচএইসিতে মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস।

এইচএসসিতে ভালো ফলাফল করা প্রসঙ্গে মাহিয়া মাহি বাংলানিউজকে বললেন, এবার এইচএসসি পরীক্ষা নিয়ে খুব টেনশনে ছিলাম। কারণ পরীক্ষার আগে শুটিং আর ডাবিং নিয়ে ব্যস্ত  সময় কাটাতে হয়েছে। ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি। তবু প্রত্যাশা ছিল ভালোই। কিন্তু এতোটা ভালো ফল পাবোÑতা ভাবিনি।

মাহি আরো বললেন, শুটিং শেষ করে যেটুকু সময় পেতাম ওইটুকু সময়েই পড়াশোনা করেছি। তবে সবগুলো পরীক্ষাই ভালো দিয়েছিলাম। আমি আমার প্রত্যাশার চেয়ে ভালো ফল পেয়েছি। চলচ্চিত্র থেকেও আমাকে অনেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন। সবমিলিয়ে অন্যরকম এক অনূভুতির মধ্যে আছি।  সবার সহযোগিতায় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর চেষ্টা করবো।

‘ভালোবাসার রঙ’ ছবির নায়িকা মাহিয়া মাহি ঢাকা সিটি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিয়েছিলেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা এবং শাহীন সুমনের পরিচালনায় এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে আসেন মাহি। আসন্ন ঈদের পর পরই ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময় ১৭৩০, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান