ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স স্পিনিং কোম্পানির শেয়ার আগামী রোববার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির শেয়ার আগামী ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ সংক্রান্ত প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই।
ডিএসইর ওয়েবসাইটে থেকে আরও জানা যায়, ২০১২ সালের মার্চে সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১১ টাকা।
এর আগের অর্থবছরে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৬১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছিল ৪৮ দশমিক ১৭ টাকা।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর