 |
প্রথমবারের মত নাট্যকর্মী হিসেবে মঞ্চে কাজ করেছেন নওশীন। নিজেকে একজন সফল নাট্যকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে চলেছেন নিয়মিত। এমনটি ঘটেছে ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকে।
নাটকটিতে দর্শক নওশীনকে মঞ্চের একজন কর্মী হিসেবে দেখতে পাবেন।
নাটকে নিজের চরিত্র সম্পর্কে নওশীন জানান, ‘আমি কখনই বাস্তবে কিংবা কোন নাটকেই মঞ্চে অভিনয় করিনি। এবারই প্রথম ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকে নাট্যকর্মী হিসেবে অভিনয় করেছি। নাটকের স্ক্রীপ্ট এবং পরিচালক দীপু ভাইয়ের উপর পূর্বের আস্থা, দুই মিলিয়েই নাটকটিতে কাজ করা। আশা করছি এই ধারাবাহিকে ভিন্ন নওশীনকে দর্শক দেখতে পাবেন।’
শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটকটি।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং হিল্লোল, অহনা, সীমানা, শামস সুমন, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, তন্দ্রা, সিরাজ হায়দার, গোলাম ফরিদা ছন্দা, তুষার মাহমুদ, মরিয়ম সরকার প্রমূখ।
খুব শিগগিরই নাটকটি একুশে টেলিভিশনে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন