ঢাকা: প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাতের খুনের তদন্ত শুরু করেছে ফ্রান্সের আইনজীবীরা। ২০০৪ সালে ইয়াসির আরাফাতকে হত্যা করা হয় বলে সম্প্রতি তার পরিবার অভিযোগ করেছে।
গত মাসে তার পরিবার এ অভিযোগ এনে একটি মামলা করে।
মামলায় বলা হয়, তার শরীরে বিষাক্ত পোলোনিয়াম-২১০ নামের একটি রেডিও একটিভ উপাদান মিশিয়ে হত্যা করা হয়েছে।
সম্প্রতি ডকুমেন্টারি ক্রুদের ভাড়া করা এক সুইস বিজ্ঞানী আরাফাতের অধিকারে থাকা কয়েকটি জিনিসপত্রে ওই বিষাক্ত পোলোনিয়াম শনাক্ত করতে পেরেছেন।
আরাফাতের শরীরের মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, ২০০৪ সালে প্যারিসের নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই রিপোর্টে বলা হয়, শরীর থেকে রক্ত ক্ষরণের কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
যাহোক, এখনও অনেক প্যালেস্টাইনরা মনে করে ইসরাইলের সহযোগিতায় ইয়াসির আরাফাতের শরীরে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ইসলাইল এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
এসএনএইচ/এনএস