চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা পেট্টোল পাম্পের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারণপুর গ্রামের আমান (৩৫) চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো।
মোটরসাইকেলটি কে এম ফিলিং ষ্টেশনের নিকট পৌঁছালে রিপরীত দিক দিয়ে আসা অপর একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে আমান নিহত হয় এবং অপর দুজন আহত হয়। আহত দু’জনের পরিচয় তাক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
প্রতিবেদন: সনজিত কর্মকার/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর