৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:১৪ পিএম BDST banglanew24
30 Jul 2012   11:00:39 PM   Monday BdST
E-mail this

ছাত্রদল নেতাদের সঙ্গে ৪র্থ দফা বৈঠক শেষ করেছেন খালেদা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছাত্রদল নেতাদের সঙ্গে ৪র্থ দফা বৈঠক শেষ করেছেন খালেদা

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষে ছাত্রদল নেতাদের নিয়ে চতুর্থ দফা বৈঠক শেষ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ১০টায় গুলশানের দলীয় রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে তা চলে রাত দেড়টা পর্যন্ত। ছাত্রদল নেতাদের সঙ্গে গত ১৯ জুলাই প্রথম বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠক তিন দফা মুলতবি করার পর সোমবার রাতে তিনি ফের বৈঠকে বসেন।

এ বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমসহ শতাধিক  ছাত্রনেতা অংশ নেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।

রোববারের তৃতীয় দফা বৈঠকে ১শ ৭২ জন নেতা অংশ নেন। এরমধ্যে ২৪ জনের মতামত গ্রহণ করেন খালেদা জিয়া।

জানা গেছে, ২৪ জন ছাত্রদল নেতা সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের ব্যাপারে খালেদা জিয়ার কাছে অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান