ঢাকা: সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করার জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্মা এইড কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় কোম্পানি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর