৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৩৫ এএম BDST banglanew24
15 Sep 2012   06:40:21 PM   Saturday BdST
E-mail this

ছাত্রদলকে বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্বার গণআন্দোলন গড়ার আহবান ফখরুলের


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রদলকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে শনিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।  

ছাত্রদলের নব নির্বাচিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সব বিশ্ববিদ্যালয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।”  

মন্ত্রিসভার নতুন সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, “সংসদ থেকে সদস্য পদ বাতিল হওয়া একজনকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে। পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির প্রতিষ্ঠানের এমডিকে মন্ত্রি করেছে এ সরকার। তারা যে দুর্নীতিকে লালনপালন করছেন এটাই তার প্রমাণ।”

তিনি বলেন, “মন্ত্রিসভায় যোগ না দিয়ে মেনন-তোফায়েল রাজনৈতিকভাবে বেঁচে গেলেন। তারা দূরন্ত জাহাজে ওঠেননি। তারা দেখছেন এ নৌকা ডুবে গেছে। এখানে উঠলে তাদেরকেও ডুবে যেতে হবে।”

ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এমএম/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান