সিলেট: স্কুল শিক্ষক বখতিয়ার মুমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মদন মোহন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সিলেটের লামাবাজরস্থ মদন মোহন কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বখতিয়ার মুমিনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন হন বখতিয়ার মোমিন (২৬)।
তিনি সিলেট মদনমোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও একই সঙ্গে সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
ইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর