৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:০৭ পিএম BDST banglanew24
08 Oct 2012   10:57:31 AM   Monday BdST
E-mail this

ডিএসই ও সিএসইতে দরপতনের ধারা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসই ও সিএসইতে দরপতনের ধারা

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে। এর ফলে মূল্যসূচকও কমেছে। তবে আগের কার্যদিবস রোববারের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এ নিয়ে ডিএসইতে গত তিন কার্যদিবস টানা দরপতন হলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৯৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪৫ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫২৬ কোটি ৫৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার শুরুতে ডিএসইর সূচক বাড়ে। ‍ প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫১ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৯ পয়েন্টে, পৌনে ১১টায় ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে, পৌনে ১২টায় ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে, দুপুর ১২টায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৭ পয়েন্টে, ১টায় ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৯ পয়েন্টে, ২টায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫০০ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে নেমে আসে।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৪ কোটি টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমে ১৩৭ পয়েন্ট ও লেনদেন হয় ৭৮২ কোটি টাকা। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বাড়ে ৪৪ পয়েন্ট ও লেনদেন হয় এক কোটি টাকা বেশি অর্থাৎ ৭৮৩ কোটি টাকা। পরবর্তীতে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকে যোগ হয় আরও ১১৭ পয়েন্ট ও লেনদেন হয় ৯৭৯ কোটি টাকা। চতুর্থ কার্যদিবস বুধবার ফের সূচক কমে যায় ৩৯ পয়েন্ট ও লেনদেন হয় ১ হাজার ৪৪ কোটি টাকা। শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমে আরও ২০ পয়েন্ট ও লেনদেন হয় ৬৬৩ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে – ইউনাইটেড এয়ারওয়েজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজি, কেয়া কসমেটিকস, ইউসিবিএল, সিএমসি কামাল ও গ্রমীণ ওয়ান স্কিম-২।

অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৭০০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২
সম্পাদনা :  নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান