৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১২ পিএম BDST banglanew24
07 Aug 2012   05:35:37 PM   Tuesday BdST
E-mail this

দক্ষিণ কোরিয়ার নাট্য উৎসবে সুবচনের ‘মহাজনের নাও’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৪তম কেয়োচং আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিতে সুবচন নাট্য সংসদের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার রাতে ঢাকা ত্যাগ করেছে।

বিশ্বের অন্যতম বড় এ নাট্য উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ বছর মনোনীত
হয় সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’ নাটক। ২০১০-২০১১ সালের নাটক বিবেচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় এ মনোনয়ন দেয়।

দলনেতা হিসেবে দলটির সঙ্গে আছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।

সুবচনের প্রধান সম্পাদক আহম্মদ গিয়াসের নেতৃত্বে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন, ম্যানেজার-আলী আহমেদ, নির্দেশক-সুদিপ চক্রবর্তী এবং নাট্যশিল্পী-মোহাম্মদ আনসার আলী, এএসএম আসাদুল ইসলাম, সাইফুল ইমাম, মো. মনিরুল হোসাইন, মো. আমিরুল ইসলাম, সোনিয়া হাসান, তানভীর আহমেদ ভূঁইয়া, লিথু রানী মণ্ডল, মো. ইমতিয়াজ
শাওন রেজা, মোহাম্মদ ফজলুল হক, মো. ইমরান হোসাইন, মো. সোহেল খান, আরজে মেঘদূত, মো. আমিনুল ইসলাম ও রনি আলম।

বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ৪৭টি সংগঠন ও ৫৫টি দল মিলে সর্বমোট ২০০টি নাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হবে এবারের নাট্য উৎসবে।

সব মিলিয়ে এক বিশাল আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জিয়োচং-গান এলাকায়।

আগামী ৯ ও ১০ আগস্ট সান থিয়েটার মঞ্চে ‘মহাজনের নাও’ নাটকের দু’টি প্রদর্শনী মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান