৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৪৮ এএম BDST banglanew24
26 May 2012   02:43:06 PM   Saturday BdST
E-mail this

চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’ এর প্রকাশনা অনুষ্ঠান


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত করার উদ্দেশ্যে ও আন্তর্জাতিক শিল্পভুবনের নানা প্রবণতা ও চর্চা সম্পর্কে বৃহত্তর বাঙালি পাঠকদের পরিচয় করাবার জন্য প্রকাশিত হয়েছে চিত্রকলা ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক শিল্প ও শিল্পী। ইতিমধ্যেই এ পত্রিকা পাঠক মহলে আদৃত হয়েছে।

আজ ২৬ মে শনিবার সন্ধ্যা ৬ টায় ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে  এই পত্রিকার প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী। সভাপতিত্ব করবেন শিল্প ও শিল্পীর সম্পাদকমন্ডলীর সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিল্প ও শিল্পীর প্রকাশক আবুল খায়ের, শিল্প সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম এবং চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়িদ।

স্থান : বাড়ি ৪২, রোড ১৬ নতুন, ধানমন্ডি আ/এ, ঢাকা ১২২৯


বাংলাদেশ সময় ১৪৩৬, মে ২৬, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান