১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৩১ এএম BDST banglanew24
10 Jul 2012   09:56:18 PM   Tuesday BdST
E-mail this

বিসিবির জরুরী সভায় বুধবার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হুটহাট করে জরুরি সভা আহ্বান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নিয়ম হয়ে গেছে। ছোট ছোট বিষয় নিয়েও জরুরী সভা ডেকে বসেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। বুধবার বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আরেকটি জরুরী বৈঠক আছে বিসিবির।

অবশ্য এই বৈঠকটি বোর্ডের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতীয় কোম্পানি সাহারা গ্রুপের স্পন্সরশিপ অনুমোদন করে নেওয়া। জাতীয় দল, একাডেমি, অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে মোটা অংকের টাকা দিয়ে স্পন্সর হয়েছে সাহারা গ্রুপ। স্পন্সের সঙ্গে চুক্তির আগে বোর্ডের অনুমোদন নিতে হয়। সেটাই করতে যাচ্ছেন বিসিবি সভাপতি।

কিন্তু সূত্র বলছে, ঢাকার কয়েকজন পরিচালক ছাড়া বেশিরভাগের কাছে চুক্তির খসরা পাঠানো হয়নি। ফলে চুক্তি সম্পর্কে অজ্ঞ থেকে যাবেন সবাই। অনেকটা চোখ বন্ধ করে তারা পাশ করিয়ে দেবেন চুক্তি পত্র।  

এছাড়াও দু’একটি বিষয় নিয়ে সভায় আলোচনা এবং অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান