৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩৭ এএম BDST banglanew24
29 Jan 2013   05:30:17 PM   Tuesday BdST
E-mail this

এনভয় টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এনভয় টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।  ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
 
৩০ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
 
নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বা তার বেশি শেয়ার লভ্যাংশ দেয়, তবে সে কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। আর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে সে কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরিভুক্ত হয়ে যাবে।
 
উল্লেখ্য, এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে; যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ২৪ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান