 |
| ছবিঃ রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগের ৩ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- ২০ নং ওয়ার্ড (উত্তর)সাধারণ সম্পাদক জাকির হোসেন(৩২), একই ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী ও ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোস্তফা মহসিন নয়ন।
এর মধ্যে জাকির হোসেন পেটে, নয়ন বাম হাতে ২টি ও উরুতে ১টি, ও মোহাম্মদ আলী ডান পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
২০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুমন জানান, বেলা ১২টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন কার্যালয়ে কেন্দ্রীয় সম্মেলনের জন্য প্রস্তুতি সভা চলছিল। হঠাৎ ১০-১২ জনের একটি গ্রুপ হামলা চালায়। এসময় আমাদের ৩ নেতা গুলিবিদ্ধ হন। হামলাকারীদের আমরা কেউই চিনতে পারিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর