৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৫৪ এএম BDST banglanew24
02 Sep 2012   07:09:56 PM   Sunday BdST
E-mail this

ক্লিক গ্রিন-ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্লিক গ্রিন-ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোনের আয়োজনে ক্লিক গ্রিন-ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন সেন্টারে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় পেশাদার ফটো সাংবাদিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন শেখ হাসান (কালের কণ্ঠ)। প্রথম রানার আপ খোরশেদ আলম রিংকু (সকালের খবর) এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন রাশেদ সুমন (ডেইলি স্টার)।

গ্রামীণফোন ও জিপিআইটি এমপ্লয়িজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন আরিফ মাহমুদ চ্যাম্পিয়ন। প্রথম রানার  আপ হয়েছেন খালিদ রায়হান শাওন এবং রোমেল চাকমা হয়েছেন দ্বিতীয় রানার আপ।

ফেসবুক ফ্যানপেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মশিউর রহমান মিলটন। প্রথম রানার  আপ হয়েছেন এসকে আল মামুন এবং কিসমত কাইয়ুম হয়েছেন দ্বিতীয় রানার আপ।

প্রথম পুরস্কার প্রাপ্তদের ৪০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

দ্বিতীয় পুরস্কারপ্রাপ্তদের ৩০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার প্রাপ্তদের ২০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

চলতি বছরের ৫ জুন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গ্রিন লাইফস্টাইলে উ‍ৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অন্য অতিথিদের মধ্যে ছিলেন গ্রামীনফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) টরে জনসেন, প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) কাজি মনিরুল কবির, হেড অব করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু, প্রতিষ্ঠাতা সদস্য রফিকুর রহমান এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন ক্যাটাগরিতে প্রায় ১৩শ’ ছবি এ প্রতিযোগিতায় জমা পড়ে। বিচারক প্যানেল পেশাদার সাংবাদিকদের পাঠানো ছবি বাছাই এবং চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করেন। জিপি ও জিপিআইটিতে কর্মরতদের পাঠানো ছবি নির্বাচন করা হয় গ্রামীণফোনের ফেসবুক ফ্যানদের সর্বাধিক ‘লাইক’ এর ভিত্তিতে। প্রতি গ্রুপের সেরা ৩টি ছবি বিচারকরা চূড়ান্ত করেন এবং তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় পেশাদার ফটো সাংবাদিক ক্যাটাগরিতে মনোনয়ন পান জীবন আমির (বাংলানিউজ), মাহবুব হোসেন খান নবিন (সমকাল), মনজুরুল করিম (কালের কণ্ঠ), কাজল হাজরা (সমকাল), রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান), শেখ এনামুল হক (ডেইলি স্টার), আনিসুর রহমান (ডেইলি স্টার),  ইমরান হোসেন (ডেইলি স্টার),  জাকির হোসেন (ডেইলি সান) বাবুল তালুকদার (দিনকাল), মোবারক হোসেন (গুড মনিং), শফিকুল আলম (ফিন্যন্সিয়াল এক্সপ্রেস), শাহাদাত পারভেজ (প্রথম আলো), শরিফ সারওয়ার (ফ্রি-ল্যান্সার),  আক্তার হোসেন (নিউজ টুডে), শামিম ভুইয়া (সমকাল), মোহাম্মদ ইব্রাহীম (আমার দেশ), মাসুদ পারভেজ মিলন (অর্থনীতি প্রতিদিন), প্রণব কৃঞ্জ রায় (সংবাদ)।

মনোনীতরা প্রত্যেকেই সম্মাননা ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
এমআইআর/এমআইএইচ/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান