রিয়াদ: সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার আল আজিজিয়ার মেহরান হোটেলের অডিটোরিয়ামে আওয়ামী পরিষদ, ফেন্ডস অব বাংলাদেশ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যৌথ উদ্যোগে পদ্মাসেতু বাস্তবায়ন সহায়তা কমিটি গঠন করা হয়েছে।
রহিম উল্লাহকে আহ্বায়ন এবং দেলোয়ার হোসেন সরকারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
পদ্মাসেতু বাস্তবায়ন সহায়তা কমিটির সভায় বক্তব্য রাখেন, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, ইউসুফ মাহমুদ ফরাজী, কাজী আব্দুল আউয়াল এবং আজিজুর রহমান দিলুসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ডাকে আমরা প্রবাসীরা পদ্মাসেতু নির্মাণে সহায়তা করবো। বঙ্গকন্যাকে আমরা পৃথিবীর কারও কাছে মাথানত করতে দেব না।
সভায় উপস্থিত আওয়ামী পরিবারের নেতারা পদ্মা সেতু বাস্তবায়ন সহায়তা কমিটির কাছে বিশ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর