নিজের ঘরেই সারাদিন বন্দি থাকলেন হাসান মাসুদ। কারণ হিসেবে জানা যায়, ব্যবসয়ী বাবার একমাত্র সন্তান হয়ে পাঁচবার বি.এ ফেল মেরে বসে আছেন ।
কাজের মধ্যে জুনিয়র বন্ধুদের সাথে আড্ডা আর কলেজ পড়–য়া টিনির কলেজের সামনে অপেক্ষা করে দিন পার করেন সে। মধ্যম বয়সী ছেলের কর্মকান্ডে বাবা বিরক্ত হয়ে দরজায় তালা দেন।
অবশ্য এটা বাস্তবে নয়, এমনিটি দেখা যাবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ব্যাডলাকে’। হাস্য রসাত্বক এই টেলিফিল্মটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, হাসান মাসুদ, অহনা, মিরানা জামান, আরমিম রিজা, মরিয়ম খন্দকার, বাপী সারওয়ার প্রমুখ।
একুশে টেলিভিশনের জন্য নির্মিত এ টেলিফিল্মটি ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টায় প্রচারিত হবে ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১০,২০১২
এমকে