৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ২:০৯ পিএম BDST banglanew24
28 Jan 2013   04:49:58 PM   Monday BdST
E-mail this

সেলিনার জন্য জাস্টিনের গান!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সেলিনার জন্য জাস্টিনের গান!

পপ তারকা জাস্টিন বিবার এবার তার পুরান প্রেমিকা সেলিনা গোমেজকে গান উৎসর্গ করেছেন। জানা গেছে, জাস্টিনের নতুন অ্যালবাম ‘বিলিভ একুউস্টিক’ এর  ‘ইয়েলো রেইনকোর্ট’ গানটি সেলিনা গোমেজকে নিয়ে  লেখা।

২৯ জানুয়ারি অ্যালবাম প্রকাশের আগেই ‘ইয়েলো রেইনকোর্ট’ গানটি অনলাইনে প্রকাশ করা হয়। এবং জাস্টিন জানান, গানটি তাদের ভেঙে যাওয়া প্রেম নিয়ে লেখা।
‘ইয়েলো রেইনকোর্ট’ গানটির প্রতিটি লাইনে জাস্টিন এবং গোমেজের প্রেমের বিভিন্ন সময়ের কথা উল্লেখ আছে। প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে গানটিতে।

২০১০ সালে পপ তারকা সেলিনা গোমেজ এবং টিন সেলিব্রেটি জাস্টিন বিবারের প্রেমের বিষয়টি সবার সামনে প্রকাশ পায়। টানা দু’বছর খোলামেলা প্রেম করেন তারা। তবে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর মাঝে কিছুদিনের জন্য ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কের অবনতি হলেও পরে আবার সব ঠিক হয়ে যায়।

কিন্তু ২০১৩ এর জানুয়ারিতে অর্থাৎ নতুন বছরের প্রথম দিকেই ছাড়াছাড়ি হয় জাস্টিন এবং সেলিনা জুটির।  

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ সময় : ১৬৪৪  ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান