বোস্টন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সৈয়দ আশরাফুল ইসলাম দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বোস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।
অভিনন্দন বার্তায় নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, উপদেষ্টা এবং কার্যকরী কমিটির সদস্যরা জানান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী-রাজাকার-দালালদের বিচার সম্পন্ন হবে এবং দেশ থেকে যুদ্ধাপরাধী, মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূল হবে।
বার্তায় তারা আরো আশা প্রকাশ করেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী হবে। গণতন্ত্র সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দিনবদলের সংগ্রামে দূর হবে দুর্নীতি আর অনিয়মের জঞ্জাল।
এছাড়া, দেশে শান্তি, স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে বলেও তারা এতে আশাবাদ ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন- নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত, অধ্যাপক মুনীর হোসেন, ড. মিজানুর রহমান খান, ড. সাবীর মির্জা, ড. আব্দুস সামাদ, ড. মোহাম্মদ ইউসুফ, শিক্ষাবিদ এম আমান উল্লাহ, অধ্যক্ষ আহমেদ হাসান, মুক্তিযোদ্ধা মো. এ কে সিদ্দিকী, রাতুল বড়ুয়া, আব্দুর রাজ্জাক, আবু মনসুর, মুক্তিযোদ্ধা মো. রহমান মন্টু, শহীদ সন্তান নাহীদ সিতারা, ফাইযুল ইসলাম, তাসাদ্দুক হোসেন, উজ্জ্বল বড়ুয়া, সালাউদ্দিন সৈকত, মো. আজিজ, জাহিদ হোসেন তপু, যুবলীগ সভাপতি মিন্টো কামরুজ্জামান, রকিবুল চৌধুরী রনি, আতিক হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com