 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্য সূচকের ওঠানামায় লেনদেন শুরু হয়েছে।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৩ পয়েন্ট কমে লেনদেন শুরু হয়।বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে যায়। এর পর সূচকে কিছুটা উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।তবে ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচকে সমতা ফিরে আসে।বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১ পয়েন্ট বেড়ে যায়, ১০টা ৫৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায় এবং ১১টার দিকে সূচক প্রায় ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮ পয়েন্টে।
সোমবার বেলা ১১টা পযর্ন্ত ডিএসইতে ৯৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৯ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার বেলা ১১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন কেবল, সায়হাম কটন, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট, আমরা টেকনোলজি এবং এইচআর টেক্সটাইল।
অন্যদিকে সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮১৪ পয়েন্টে।
এ সময়ে সিএসই’তে লেনদেন হয়েছে মোট ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরু, এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর