৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:০৫ পিএম BDST banglanew24
17 May 2012   06:09:32 PM   Thursday BdST
E-mail this

কালো টাকা সাদা করা সুযোগের ইঙ্গিত অর্থমন্ত্রীর


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কালো টাকা সাদা করা সুযোগের ইঙ্গিত অর্থমন্ত্রীর

ঢাকা : জরিমানার বিধান রেখে আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রদানের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, পেনাল্টির মাধ্যমে কালো টাকা সাদা করার একটা স্থায়ী পদ্ধতি আছে। প্রয়োজনে এটাকে আরো সংস্কার করা যেতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুঁজিবাজারকে ডিস্টার্ব করা হবে না। এখানে যা আছে, তাই থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো। সে লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে। একইসঙ্গে অভ্যন্তরীণ উৎপাদনকেও উৎসাহিত করছে সরকার। কিন্তু তাই বলে কর অবকাশ সুবিধা দেওয়া হবে না। কর দিতেই হবে ধাপে ধাপে। উৎপাদন ও এসেম্বল পর্যায়ে করের হার এবার তেমন পরিবর্তন করা হবে না।

তিনি বলেন, বাজেটে সবার পক্ষে লাভবান হওয়া সম্ভব নয়। চাহিদা সব সময়েই অনেক বেশি। সে তুলনায় সরবরাহ কম। এখানে ভারসাম্য রক্ষা করা কঠিন।

অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে পাঁচটি খাতে প্রণোদনা দেওয়া হবে। এগুলো হচ্ছেÑ দক্ষতার উন্নয়ন, ইটিপি স্থাপন, পোল্ট্রি খাত এবং ভুট্টা ও বিট উৎপাদন খাতে।

এছাড়া বর্তমানে যেসব খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে- সেসব খাতে প্রণোদনা বন্ধ করা না হলেও আগের মতো দেওয়া সম্ভব না-ও হতে পারে। এছাড়া প্রি-শিপমেন্ট ইন্সপেকশন প্রথা তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।   

 বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসআর,/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান