১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৪৯ পিএম BDST banglanew24
16 Jul 2012   01:49:49 PM   Monday BdST
E-mail this

মিসরে ভবন ধসে ১০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিসরে ভবন ধসে ১০ জনের প্রাণহানি

ঢাকা: মিসরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ায় শনিবার নব নির্মিত একটি ১১তলা ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। দুর্বল অবকাঠামো এবং ত্রুটিপূর্ণ নির্মাণ পদ্ধতির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভবনটি ধসে পড়ার সময় নিকটবর্তী অপর তিনটি ভবনকেও ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।  

উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংস স্তুপ থেকে মৃতদেহগুলোর সন্ধান পায়। এসময় জীবিত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আলেকজান্দ্রিয়ার স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

নির্মাণবিধি সঠিকভাবে অনুসরণ না করার কারণে মিসরে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে থাকে।

নকশায় অনুমোদিত উচ্চতা থেকে ধসে পড়া ভবনটির উচ্চতা অনেক বেশি ছিলো বলে জানিয়েছেন মোহাম্মদ আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘প্রথমে আমরা বিকট শব্দ শুনতে পাই। এর পর ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে।’

উল্লেখ্য, ২০০৮ সালে আলেকজান্দ্রিয়াতে অনুরুপ এক ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলো ১২ জন। এছাড়া ২০০৭ সালেও  মারা যান ৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান