৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৪৯ পিএম BDST banglanew24
16 Jun 2012   09:22:40 PM   Saturday BdST
E-mail this

রোববার শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোববার শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার
ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার শেষ হচ্ছে রোববার। বুধবার শুরু হওয়া এ মেলা রোববার রাতে শেষ হচ্ছে।

আবাসন ব্যাবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রতিবছর দু’বার করে মেলার আয়োজন করে থাকে।

এবারের মেলায় দেশের ১৬৬ টি আবাসন কোম্পানি তাদের স্টল সাজিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রচুর দর্শনার্থী পছন্দের স্টলে গিয়ে পছন্দের ফ্ল্যাট কিংবা এপার্টমেন্ট বুকিং দেবার সুযোগ পাচ্ছেন। এছাড়া একসঙ্গে অনেকগুলো কোম্পানির সম্মিলন হওয়ায় ফ্ল্যাট ক্রেতারা যাচাই বাছাইয়েরও সুযোগ পাচ্ছেন।

মেলা উপলক্ষে এক একটি আবাসন কোম্পানি একেক ধরনের  ছাড়ের ঘোষণা দিয়েছে।

প্রতিদিন মেলা শেষ হওয়ার সময় প্রথমে রাত ৮টা নির্ধারণ করলেও মেলার দ্বিতীয় দিন থেকে একঘণ্টা বাড়িয়ে ৯টায় করা হয়। দর্শনার্থীদের অনুরোধে মেলা একঘণ্টা বাড়ানো হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানায়।

স্টল সাজানোর পাশাপাশি রিহ্যাবের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন আয়োজনও করা হয়েছে। মেলার দ্বিতীয় দিনে ছিল বিজনেস আড্ডা, তৃতীয় ও চতুর্থ দিনে ছিল গোলটেবিল আলোচনা।

এছাড়া মেলায় প্রবেশের টিকেটের উপর লটারিরও ঘোষণা দেয় রিহ্যাব কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা : জুন ১৬, ২০১২
এমআইআর/ এমএ/এটি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান