৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:০৩ এএম BDST banglanew24
09 Aug 2012   03:04:41 PM   Thursday BdST
E-mail this

মিসরে গোয়েন্দা প্রধান ও সিনাই গভর্নরকে বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিসরে গোয়েন্দা প্রধান ও সিনাই গভর্নরকে বরখাস্ত

ঢাকা: মিসরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান মুরাদ মুয়াফিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। একই সঙ্গে তিনি রিপাবলিকান গার্ডের প্রধান এবং উত্তর সিনাই প্রদেশের গভর্নরকেও বরখাস্ত করেছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

এ ঘটনা মিসরে ক্ষমতাসীন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামরিক সুপ্রিম কাউন্সিলের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্কের টানাপোড়েনের জটিল পরিস্থিতিতে এমন সিদ্ধান্তে অনেকে হোঁচট খেয়েছেন।

গত রোববার ইসরায়েল সীমান্তে বন্দুকধারীদের গুলিতে ১৬ মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার জেরে গত বুধবার সিনাই উপদ্বীপে পরিচালিত এক নিজরবিহীন বিমান অভিযানের কয়েক ঘণ্টা পরেই সিদ্ধান্তটি এল।

তবে ওই হামলার জেরেই এ বরখাস্তের সিদ্ধান্ত এল কি না সে ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র ইয়াসির আলী।  

এদিকে একই দিন সামরিক পুলিশের প্রধান হামদি বাদিনকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়িকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মোহাম্মদ রাফাত আবদুল ওয়াহিদ শেহাতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।

এদিকে বুধবার সকালের দিকে গোয়েন্দা প্রধান মুয়াফি এক বিবৃতিতে জানান, সীমান্তে হামলার ব্যাপারে তার গোয়েন্দারা আগে থেকেই সতর্ক করেছিল।

কিন্তু হামলা কোথায় হতে পারে সে ব্যাপারে তার গোয়েন্দারা কিছু জানাতে পারেনি বলে স্বীকার করেন তিনি। তিনি জানান, এ সতর্কবাণী তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি এও বলেন যে, তার গোয়েন্দা সংস্থার কাজ শুধু তথ্য সংগ্রহ করা, ব্যবস্থা নেওয়া নয়।

প্রেসিডেন্টের মুখপাত্র ইয়াসির আরো জানিয়েছেন, সিনাইয়ের ঘটনার জেরে উত্তর সিনাই প্রদেশের গভর্নর আবদুল ওয়াহাব মাবরুকসহ আরো বরখাস্ত হয়েছেন- প্রেসিডেন্টশিয়াল গার্ড প্রধান, কায়রোর নিরাপত্তা প্রধান এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধান।

গত রোববার সীমান্তরক্ষীদের ওপর হামলার জেরে এ ঘটনা ঘটেছে তা অনেকটা স্পষ্ট। এছাড়া গত মঙ্গলবার নিহত ১৬ রক্ষীর জানাজাতে নিরাপত্তার অভাবে প্রেসিডেন্ট মুরসি ও প্রধানমন্ত্রীর যোগ না দেওয়ার ঘটনাটিও এ পরিস্থিতিতে উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতেও অজ্ঞাতনামা বন্দুকধারীরা আল-আরিশ শহরের কাছে চারটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। এরপর বুধবার তুমা গ্রামের কাছে শেখ জুয়ায়েদ শহরে বিমান হামলা চালানো হয়।

বিশ্লেষকেরা মনে করছেন, রোববার ও মঙ্গলবারের হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সিনাই উপদ্বীপে মিসরীয় সরকারের নিয়ন্ত্রণ ঢিলে হয়ে পড়েছে। গত বছর ওই এলাকা থেকে বেশ ক’টি রকেট হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান