অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস দীর্ঘ দিন কানাডা ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দেশে এসেই তিনি আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। জিটিভির ‘পুরানো সেই দিনের কথা’ অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন তিনি।
এ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার ব্যক্তিগত এবং নিজের অভিনয় জীবনের নানা প্রসঙ্গ নিয়ে।
এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর