৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৫ পিএম BDST banglanew24
12 Dec 2012   02:20:36 AM   Wednesday BdST
E-mail this

ধরপাকড় ও গণগ্রেফতারের শিকার বিরোধী দল


মান্নান মারুফ, স্পেশাল করেসডন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ধরপাকড় ও গণগ্রেফতারের শিকার বিরোধী দল

ঢাকা: বিরোধীদলের গত চার বছরের আন্দোলনের যে ধারা তা থেকে বেড়িয়ে এসে জোরদার সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আর এতেই পায়ের নিচের মাটি সরে যাবার ভয়ে তটস্থ হয়ে উঠেছে সরকার। বিরোধী দলের উপরে শুরু করেছে রেকর্ড ভঙ্গকারী দমন-নিপীড়ন।

গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে সরকারি পেটোয়াবাহিনী কর্তৃক হামলা, গুলি, টিয়ারগ্যাস, অগ্নিসংযোগ ও লাঠিপেটায় ১৮ দলীয় জোটের ৪ জন নেতাকর্মী খুন হয়।

কিন্তু জখম ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুন:স্থাপনের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে ১১ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে সরকারের বন্য পুলিশ বাহিনী ভয়াবহ নিপীড়ন, নির্যাতন ও পাইকারীহারে গ্রেফতার করে।

শেখ হাসিনার সরকারের কুটকৌশলে কারারুদ্ধ করা হয় বাক ও মত প্রকাশের উচ্চকন্ঠ, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে অবিচল জননেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

অসত্য বানোয়াট মামলায় তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সচেতন দেশবাসী। অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায় তারা।
 
সরকারের রোষানলে পড়ে আরো গ্রেফতার হন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, চট্রগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রয়েলসহ অসংখ্য নেতাকর্মী।

এছাড়া সরকারি প্রাইভেট বাহিনী ও পুলিশ র‌্যাবের হিংস্র আক্রমণে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ ১৮ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
 
এপর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী গ্রেফতার এবং আহত হয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করা হলো-

ঢাকা মহানগর:  
নয়াপল্টন: হরতালের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশ আক্রমণ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, বিএনপি নেতা মাহমুদ কিরন, ওমর ফারুক পাটোয়ারী, রনি, খলিলসহ ২৩ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করে।
 
বিজয়নগর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে যুব জাগপা নগর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনিসহ ৪ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে।
 
কামরাঙ্গিরচর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা আবু তাহের, নুরুদ্দিন, যুবদল নেতা মোঃ রাসেল, মৎস্যজীবীদল নেতা আলী আহমদ, আফসার, ওলামা দল নেতা ইউছুফ আলী, স্বেচছাসেবক দল নেতা তারেক, নুরুদ্দিনসহ ১১ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করে।
 
শাহজাহানপুর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ১৮ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

হাজারীবাগ: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দল নেতা মোঃ ইদ্রিশ হাওলাদারসহ ৪ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে।

যাত্রবাড়ী: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা আমির সোহেল, আবদুল করিম ঝন্টু, সফিক চন্দ্র দাস, সাহাবুদ্দিন জনি, জাহাঙ্গির হোসেন, রাজিব আহমেদ, মুসা, স্বেচছাসেবক দল নেতা সজলসহ ৪ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। ১৪ জনের অধিক নেতাকর্মী আহত হয়।
 
খিলগাও: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদল নেতা  আরিফুজ্জামান আরিফ, মোস্তাক আহমেদসহ ৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
শ্যামপুর কদমতলী থানা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দল নেতা মোঃ শামীম, জাসাস নেতা রাজন আহমেদ শিশিরসহ ৯ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
সাভার: হরতালের সমর্থনে কমিশনার খোরশেদ ও মেজর(অবঃ) মিনহাজের নেতৃত্বে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা নুরু, ফারুক, লোকমান, মানিক, সাদ্দাম, জানে আলমসহ ১৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রয়েল, মহসিন হলের ছাত্র নেতা সাইরুল আলম, এস এম হল শাখার ছাত্রদল নেতা মোবারক হোসেন, ঢা.বি. ছাত্রদল নেতা হাবিব, হাসানুল ইসলাম, মামুন, নাজিল, মাসুম বিল্লাহ, মুক্তসহ ১৬ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
শাহআলী থানা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দল নেতা রুহুল আমিন রাজাসহ ৪ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
উত্তরা: হরতালের সমর্থনে মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাক আহমেদসহ ৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়।

চট্রগ্রাম উত্তর জেলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় সীতাকুন্ডে পুলিশ, র‌্যাব, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে যুবদল নেতা মোঃ মাসুম, মোঃ মাবুদসহ ১৩ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করে।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন স্বেচছাসেবক দল নেতা সোলায়মান রাজ, যুবদল নেতা এস এম ফজলুল করিম চৌধুরী, নাহিদ, সুমন, ফিরোজ, সালাউদ্দিন সোহেল, সাহাবুদ্দিন রাজুসহ ৫০ জনের অধিক নেতাকর্মী।
 
চট্রগ্রাম মহানগরী: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা এরশাদউল্লাহসহ ১৭ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া ২৫ জনের অধিক নেতাকর্মী আহত করে।

চট্রগ্রাম দক্ষিণ: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দল নেতা হাসান আলীসহ ৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

সিলেট জেলা/মহানগর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক সরওয়ার আহমেদ, বিএনপি নেতা শওকত আহমেদ, স্বেচছাসেবক দল সিলেট মহানগর কমিটির আহবায়ক কমিশনার ফরহাদ চৌধুরী শামীম, স্বেচছাসেবক দল নেতা নাজিম উদ্দিন লস্কর, আরিফ ইকবাল নেহাল, সাজ্জাদ হোসেন রায়হান, আবদুল ওয়াহিদ সুমন, আবদুস শহিদ, আবুল কালাম, আবদুল রকিব তুহিন, আবদুল হান্নান, সুমন আহমেদ, মমিনুল হক, জামাল উদ্দিন, এমরান আহমেদ, সোয়েব আহমেদ, আবদুর রাজ্জাক, ছাতক পৌর স্বেচছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ইজাজুল হকরনিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।
 
রাজশাহী মহানগর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ হামলা করে ছাত্রদল নেতা সোহেল, শিমুল, তুষার, সজলসহ ৮ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া ২১ জনের অধিক নেতাকর্মী আহত হয়।
 
সুনামগঞ্জ: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত আক্রমণ করে বিএনপি নেতা আবুল বাশারসহ ৭ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করে। এছাড়া ১৭ জনের অধিক নেতাকর্মী আহত হয়।
 
সিরাজগঞ্জ জেলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দল নেতা মোঃ উজ্জলসহ ১৮ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে এবং ১৫ জনের অধিক নেতাকর্মী আহত হয়।
 
ভোলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ আক্রমণ করে ছাত্রদল নেতা জিয়াউর রহমান, পলাশ, উজ্জলসহ ৭ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
শরিয়তপুর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ হামলা করে ছাত্রদল নেতা জনি, মোঃ খানসহ ৪ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
ঝালকাঠি: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ আক্রমণ করে ছাত্রদল নেতা মিরাজ, শাহীন, ফয়েজ, আলআমিনসহ ৯ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
টাংগাইল: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা আবদুল জলিল, আবদুল গনি, ফজর আলী, মামুন রিফাত, আনছার আলী শিকদার, হযরত, জনিসহ ১৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে এবং বিএনপি নেতা ইমতিয়াজ, সবুজ, হান্নান, আসলামসহ ২৫ জনের অধিক নেতাকর্মী আহত করে।
এছাড়া কালিহাতী থানা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিনসহ ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে।
 
মাদারীপুর জেলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা আবদুল মতিন, মঞ্জুরুল ইসলাম, হাসান মাতবর, দেলোয়ার হোসেন, রফিক সরদারসহ ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

গাজীপুর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা আওলাদ কবির সরকার, আবু হোসেন, লিয়াকত, ছাত্রদল নেতা চান্দু, দুলাল, জসিম হোসেনসহ ২১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

বরগুনা:  হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদল নেতা জিয়াউল হাসান রাজু, শামীম হোসেন, কামাল হোসেন, রুবেল, ইমন, স্বেচছাসেবক দল নেতা মোঃ ইদ্রিস, কৃষক দল নেতা নুরুন্নবীসহ ১৭ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে।

নরসিংদী: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদল নেতা জয়নাল, রুবেল, স্বেচছাসেবক দল নেতা মোহসীন হোসেন বিদ্যুৎ, গোলাম কবিরসহ ১০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
 
রাজবাড়ী: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে স্বেচছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলীসহ ৮ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

ফরিদপুর: বোয়ালমারীতে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক কমিশনার আবদুল হকসহ ২৫ জনের অধিক নেতাকর্মীকে আহত করে। এছাড়া বিএনপি নেতা এ্যাডঃ জাকির হোসেন, মৌঃ ইলিয়াস হোসেন ৬ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
খুলনা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, জাসাস আহবায়ক মেহেদী হাসান ও হাজী সেলিমসহ ১০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

ফেনী জেলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ আক্রমণ করে ছাত্রদল নেতা পাভেল, মনির, পিয়াস, মুন্নাসহ ৯ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
নোয়াখালী: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ হামলা চালিয়ে ছাত্রদল নেতা আনিসুল হক ভূঁইয়া রিগ্যান, শওকত আলী, সোহেল আহমেদ, আবদুর রহিম, মোঃ হাসানসহ ১১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
ময়মনসিংহ: ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের ছাত্রছায়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর করে তছনছ করে। পুলিশ স্বেচছাসেবক দল নেতা শহিদুল আলম খসরু, লিটন,  বিএনপি নেতা আহসানউল্লাহ, রুবেল, জুয়েল, কাজল, লুৎফর রহমান সানি, আবুল বাশারসহ  ২৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া ভালুকা পৌর বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, ছাত্রদল নেতা লুৎফর, শ্রমিক দল নেতা সানি, শাহজাহান পাটোয়ারী, সাংবাদিক জুয়েলসহ ৩০ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে আহত করে।

কুমিল্লা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, শরীফসহ ৭ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ আক্রমণ করে ছাত্রদল নেতা পাভেল, হাসু, মিজান, রাশেদসহ ৭ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করে।
 
রাঙ্গামাটি: কাপ্তাইয়ে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে জাসাস নেতা নুর মোহাম্মদ বাবুসহ ৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া স্বেচছাসেবক দল নেতা কামাল হোসেন রাজুসহ ১৫ জন গুরুতর আহত হয়।
 
রাজশাহী: বিনোদপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ১২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার  করে।

চাঁদপুর: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ বিএনপির মিছিলে ১০০ রাউন্ডেরও অধিক গুলি বর্ষণ করায় অর্ধ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন মানিকের বাসা ঘিরে রেখেছে। স্বেচছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচচুসহ ৬ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে।
 
নাটোর: আজ হরতালকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি কারারুদ্ধ জননেতা এ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুর বাড়ীর সামনে সমবেত হলে পুলিশের সহায়তায় যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার তার বাসভবনে অগ্নি সংযোগের চেষ্টা চালাচেছ।

কুড়িগ্রাম: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ সদর থানা স্বেচছাসেবক দল সভাপতি কাজলসহ ৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ হামলা চালিয়ে সোনারগাঁও থানা স্বেচছাসেবক দল সভাপতি সালাহউদ্দিন সালুসহ ১০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করে এবং শাহাদৎ হোসেনসহ ৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

গাইবান্ধা: হরতালকে কেন্দ্র করে পুলিশের সহায়তায় যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: মিজানুর রহমান ও জেলা স্বেচছাসেবক দল নেতা এ্যাড: নিয়নসহ ৫ জনের অধিক নেতাকমীকে পুলিশ গ্রেফতার করে।
 
বগুড়া জেলা: হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ হামলা চালিয়ে যুবদল নেতা সুমন, হারুনসহ ৭ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া গাবতলী পৌর মেয়র ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টনসহ ৩০ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান