৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৫৯ এএম BDST banglanew24
25 Apr 2012   11:44:02 AM   Wednesday BdST
E-mail this

জামালগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে মঙ্গলবার রাতে বজ্রপাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মৃত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আরজ আলীর ছেলে আকরম আলী (২৫), আব্দু মায়া (৪৫), নবী হোসেন (৫০) ও নজরুল মিয়া (৩২)।

আহত আকরম আলী ও আব্দু মায়াকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির পাশে ধানের খলায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জামলামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জানে আলম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লাশের দাফনের জন্য আত্মীয় স্বজনকে অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
প্রতিবেদন: শাহজাহান চৌধুরী
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান