ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ তাদের শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানি দুটি হলো- বাটা সু এবং কর্নফুলী ইন্স্যুরেন্স।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
বাটা সু : বাটা সু কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডাদের সর্বশেষ ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীকালীন ১৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল। অর্থাৎ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে বাটা সু কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ দশমিক ৪৪ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১১৪ দশমিক ১১ টাকা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স : কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর