১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:১৯ এএম BDST banglanew24
12 Jun 2012   07:48:28 PM   Tuesday BdST
E-mail this

দুষ্টু শেয়ারবাজার কথাটা অর্থমন্ত্রীর মুখে বেমানান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুষ্টু শেয়ারবাজার কথাটা অর্থমন্ত্রীর মতো দায়িত্বশীলের মুখে বেমানান। পুঁজিবাজার অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে না এমন বক্তব্যও চরম হতাশাজনক, অসত্য ও হাস্যকর। মহান সংসদে এ ধরনের অসংসদীয় বক্তব্য অনাকাঙ্ক্ষিত, যা ৩৪ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও তাদের পরিবারের দুই কোটি সদস্যসহ পুরো জাতিকে হতাশ করেছে।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইনভেস্টর ফোরাম অব চিটাগাংয়ের নেতারা এ মন্তব্য করেন।

ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম ও এমএ কাদের বিবৃতিতে বলেন, ‘পুঁজিবাজার তথা ৩৪ লাখ বিনিয়োগকারী যদি সত্যিকার অর্থে দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা না রাখে তাহলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া উচিত। আপনার বক্তব্য যদি সত্যি হয়, তাহলে প্রণোদনা প্যাকেজ, এত সুযোগ সুবিধা কেন দিলেন, এত আইন ও সংস্কারের পরিকল্পনা কেন নিলেন!’

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুমূর্ষু পুঁজিবাজারে প্রাণসঞ্চার করতে যখন প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, তখন এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বস্বান্ত হওয়া, আত্মহত্যার ঘটনা, রাজপথে আন্দোলন-সংগ্রামের কথা কীভাবে ভুলে গেলেন অর্থমন্ত্রী।’

মহান জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর নেতিবাচক বক্তব্য এক্সপাঞ্জ (বাদ) করার দাবি জানিয়ে নেতারা বলেন, ‘আগামী দিনে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিলে অর্থমন্ত্রীর পদত্যাগের এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবেন ৩৪ লাখ বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যরা।’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১২, ২০১২
এআরএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান