৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৩২ এএম BDST banglanew24
09 Jun 2012   06:23:12 PM   Saturday BdST
E-mail this

সাকিবের জায়গায় জহুরুল ইসলাম


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাকিবের জায়গায় জহুরুল ইসলাম

ঢাকা: সাকিব আল হাসান ছুটি নেওয়ায় ভাগ্য খুলেছে জহুরুল ইসলাম অমির। ভিক্টোরিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দলে নিয়েছেন জাতীয় দল নির্বাচকরা।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য সাকিবকে রেখে ১৫ জনের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। আইপিএল থেকে দেশে ফিরে সাকিব জিম্বাবুয়ে সফর থেকে অব্যাহতি চাওয়ায় এবং তার ছুটি মঞ্জুর করায় একটি জায়গা খালি হয়। সেখানেই জহুরুল ইসলামকে নেওয়া হয়েছে।

এশিয়া কাপের দলে ছিলেন তিনি। নিয়মিত ম্যাচও খেলেছেন। কিন্তু হঠাৎ করেই তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিলো। আবার দলে অন্তর্ভুক্ত হতে পেরে খুশি জহুরুল। বাংলানিউজকে মোবাইলফোনে বলছিলেন, ‘সাদ ভাই (জাতীয় দলের ম্যানেজার)’র কাছ থেকে ফোনে জানলাম আমাকে দলে নেওয়া হয়েছে। খুব ভালো লাগছে নির্বাচকরা আমাকে নিয়েছেন। চেষ্টা করবো ভালো খেলে টিকে থাকাতে। কোচের সঙ্গে আজকে যে আলোচনা হয়েছে তাতে মনে হয়েছে অনেক উঁচু মানের তিনি। আশা করি এই সফরে তার কাছ থেকে কিছু শিখতে পারবো।’

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, আবুল হাসান রাজু, জুনায়েদ সিদ্দিকী, ইলিয়াস সানি ও জহুরুল ইসলাম অমি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান