১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৪২ এএম BDST banglanew24
18 Feb 2013   09:53:54 PM   Monday BdST
E-mail this

‘বিএনপি তরুণ প্রজন্মের কাছে যুদ্ধাপরাধী বিবেচিত হবে’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি তরুণ প্রজন্মের কাছে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “তরুণ প্রজন্মের দাবি শুনে এবং যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুন। তা না হলে যুদ্ধাপরাধীদের সহযোগিতা ও সমর্থন করার জন্যে তরুণ প্রজন্মের কাছে আপনারাও যুদ্ধাপরাধীদের মতোই অপরাধী হিসেবে বিবেচিত হবেন।”

শাহবাগের তরুণ প্রজন্মের দাবি যাতে কানে না পৌঁছায় সেজন্য বিএনপি কানে তুলা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩ এর অনুমোদনকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, “এই বিলের মাধ্যমে শুধু নিজামী-মুজাহিদ নয়, মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধীতা করেছিল তাদেরও সাজা হবে।”

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “জনগণ জামায়াত-শিবিরকে সর্বাত্মকভাবে প্রত্যাখান করেছে। হরতালে জনগণই তাদের প্রতিহত করেছে।”

শাহবাগের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “তরুণ প্রজন্মের এই আন্দোলন ট্রাইব্যুনালের বিরুদ্ধে নয়। তাদের আন্দোলন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (সংশোধন) বিল-২০১৩ এর অনুমোদনের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়ন এক ধাপ এগিয়েছে।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এমইউএম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান