নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচরে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- পূর্বচরবাটা ইউনিয়নের হাজী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও আনছার মিঞার হাট দাখিল মাদ্রাসার ছাত্র তাজুল ইসলাম (১৬) এবং শরীফ হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আর্দশ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও সৈকত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শরীফ উল্ল্যাহ (১৮)।
শনিবার দুপুরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে হেফাজতে ইসলাম ও শিবিরের পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়।
চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর